২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে মারধর: শেরপুরে বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

পুলিশ সদস্যদের ‘মারধরের’ অভিযোগে করা মামলায় বুধবার সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপি’র সভাপতিসহ বিরোধী দলের ১২ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

শেরপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যদের ‘মারধরের’ অভিযোগে করা মামলায় বুধবার সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপি’র সভাপতিসহ বিরোধী দলের ১২ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক বাদশা, শহর বিএনপি’র সভাপতি ফজলুুর রহমান তারা, যুবদল নেতা শফিকুল ইসলাম মাসুদ, জিতেন্দ্র মজুমদার, নুরে আলম, শফিকুল ইসলাম সাজু, রুকনুজ্জামান তারেক, রেজাউল করীম রুমী, আতাউর রহমান আতা, আবু শামা, মো. মিন্টু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান। এই ১২ নেতা-কর্মী হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন। শেরপুর কোর্টের সিএসআই মো. আব্দুল আজিজ ও আসামি পক্ষের কৌসুলি এডভোকেট এমকে মোরাদুজ্জামান জানান, জামিনের মেয়াদ ২৬ জুন শেষ হওয়ায় বিএনপি’র এই ১৩ নেতা-কর্মী বিকেলে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়া শুধুমাত্র মহিলাদল নেত্রী লিপি বেগমের জামিন মঞ্জুর করে বাকী ১২ নেতা-কর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার প্রতিবাদে গত ১৮ মে বেলা আড়াইটার দিকে শেরপুর জেলা বিএনপি একটি মিছিল বের করে। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংর্ঘষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেল আহত হন। পরে এ ঘটনায় শেরপুর সদর থানার এসআই হাফিজ আল আসাদ বাদী হয়ে ১৬ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২০ ঘ.