ঝিনাইদহ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় সেপটিক ট্যাংক থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কেসমত মাইলমারি গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, মোসাদ্দেক হোসেন নামে এক ব্যক্তি দুর্গন্ধ পেয়ে ট্যাংকের ভেতর অজ্ঞাত মহিলার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়এ
ওসি বলেন, “ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ এনে সেপটিক ট্যাংকের ভেতর গুম করে দুর্বৃত্তরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫৩৫ ঘ.
bdnews24