কুড়িগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়া ও পাথরডুবি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় নয়টি গ্রামের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানসহ চার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
বুধবার ভোরে এ সময় টর্নেডোর আঘাত হাতে। ক্ষতিগ্রস্ত হয় ৬টি গ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমান নির্ধারণ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।“
বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, টর্নেডোর আঘাতে ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে- বলদিয়া ইউনিয়নের সাপাড়া, সাধুবাজার, ব্রমোতর গ্রাম, ধাউরার কুটি, শাহীবাজার, পূর্বকেদার ও খানপাড়া গ্রাম।
ঝড়ের সময় ঘর চাপা পড়ে কেফাত উল্লা (৪০) ও নবী হোসেন (৩৫) আহত হন।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নবাব আলী মাষ্টার নি¤œমাধ্যমিক বিদ্যালয়, বলদিয়া স্কুল এন্ড কলেজ, পুর্ব কেদার দাখিল মাদ্রাসা, কেদার বিজিবি ক্যাম্প ও ইসলামাবাদ রেজি. প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া, পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা, মইদাম ও পাথরডুবি গ্রামে প্রায় শতাধিক ঘর-বাড়ি ও গাছ পালা পড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪২ঘ.
bdnews24