পটুয়াখালী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মো. নজরুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তদন্ত সাপেক্ষে আসামী হিসাবে চিহ্নিত হওয়ার পরে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১২৪৮ঘ.
bdnews24