২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

প্রবল বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে চার জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

কক্সবাজার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে চার জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে উপজেলার প্রত্যন্ত পাতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে কক্সবাজার জেলায় গত দুই দিনে পাহাড় ধস ও বজ্রপাতে ১২ জনের মৃত্যু হলো। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, “প্রবল বৃষ্টির কারণে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উদ্ধার কাজ চালাতে অনেকদূর গিয়েও বিরূপ আবহাওয়ার কারণে পুলিশকে ফিরে আসতে হয়েছে।” পাহাড় ধসের ঘটনায় নিহতদের নাম জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে পুলিশের ধারণা। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলায় পাহাড় ধস, মাটির ঘরে দেওয়াল চাপা পড়ে এবং বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১১২০ ঘ.