কক্সবাজার, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহেশখালীতে পাহাড় ধসে সখিনা আকতার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী জানান, বাড়ির টয়লেটের ওপর বিকট শব্দে পাহাড় ধসে পড়ে। ওই সময় সখিনা টয়লেটে ছিলেন।
এদিকে কক্সবাজার শহরতলির খুরুস্কুলে বজ্রপাতে মনজুর আলম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩০ ঘ.
bdnews24