ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার সংসদ অধিবেশনে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ এ উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।”
গত বছরের ২৬ ডিসেম্বর সব সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করে সরকার।
চাকরিপ্রার্থীরা এরপর থেকেই সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা দুই বছর বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/আরএ/১৬০৫ ঘ.
bdnews24