২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকা বিকল হয়ে ২ ঘণ্টা থমকে আন্তঃনগর প্রভাতী

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতীর একটি বগির চাকা বিকল হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতীর একটি বগির চাকা বিকল হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি। মঙ্গলবার সকাল ১০ টার দিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশন ছেড়ে আসার পর ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত বগির একটি চাকায় ত্র“টি দেখা দেয়। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পর চাকাটি পুরোপুরি অচল হয়ে পড়ে। ট্রেনটির পরিচালক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালশহর রেলস্টেশনের পর থেকেই চাকাটি আটকে যায় এবং তা গরম হয়ে স্ফুলিঙ্গ ছড়াতে থাকে। “ওপরের নির্দেশে এসি কোচটি খুলে রেখে আমরা ট্রেনটি নিয়ে যাত্রা করছি”, বলেন তিনি। এসি বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে দুপুর ১২ টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪৩ঘ.