চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চৌধুরীহাট এলাকায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে।
হাটহাজারী ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে সরকার ম্যানশন মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগে।
এতে একটি ইলেক্ট্রনিক্স, একটি ডেন্টাল ক্লিনিক এবং একটি হোমিওপ্যাথিকের দোকান পুড়ে যায়।
ফায়ার ব্রিগেড কর্মীরা এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান আব্দুল মান্নান।
তিনি বলেন, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৯ ঘ.
bdnews24