ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকল্পে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের শিক্ষার্থীদের পোশাক এবং আইডি কার্ডের ভাতা সংশ্লিষ্ট অভিভাবকদের না দিয়ে গুরুতর অনিয়ম করেছেন ফিরোজ।
এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে দুই সেট পোশাক দেওয়ার বরাদ্দ দেওয়া হলেও তিনি এক সেট পোশাক বিতরণের ব্যবস্থা করায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৪৩৭ ঘ.
bdnews24