২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গাড়িচাপায় সিটি কর্পোরেশন কর্মচারি নিহত

সিলেটে মাইক্রোবাস চাপায় সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মাইক্রোবাস চাপায় সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারি নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত আতাবুর রহমান (৩৫) দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকার বাসিন্দা। দক্ষিণ সুরমা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত সাংবাদিকদের বলেন, পারাইরচকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন আতাবুর। তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৯ ঘ.