ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক সুদের ওপর উৎসে কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
একই সঙ্গে তিনি ন্যূনতম আয়কর সীমা বর্তমান দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা নির্ধারণ না করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে আগামী বছরের প্রস্তাবিত বাজেটের পর্যালোনাকালে এ আহ্বান জানান জাতীয় পার্টির এই সাংসদ।
কর ফাঁকি দেওয়া ব্যক্তিরা টাকা সাদা করার সময় তাদের আয়ের উৎস প্রকাশেরও প্রস্তাব করেন মাহমুদ।
সরকারকে ব্যাংক ঋণের ওপর চাপ কমানোর প্রস্তাব করে তিনি বলেন, যেহেতু ১৬০০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা ছাড়ের অপেক্ষায় রয়েছে তাই ব্যাংক ঋণের চাপ কমাতে সরকারের উচিত বিদেশি সাহায্য আনার চেষ্টা করা।
এ ছাড়া রপ্তানি করের হার ১ দশমিক ২ শতাংশ না করে বর্তমান অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন আনিসু ইসলাম মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২২১৭ ঘ.
bdnews24