চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিসিসির সচিব মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাপ্তরিক কাজে ভুলের কারণে সোমবার সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম এক আদেশে উপ-সহকারী প্রকৌশলী তসলিমা ইসলামকে সাময়িক বরখাস্ত করেন।
তাকে এ বিষয়ে জবাব দেয়ার জন্যও বলা হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্টভাবে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে তসলিমা ইসলামকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সিসিসির শ্রমিক নেতারা সোমবার সকালে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৮১৫ ঘ.
bdnews24