নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার বেরিবাঁধ সংলগ্ন চক থেকে লাশ উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা ধর্ষণের পর ওই তরুণীকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫০ ঘ.
bdnews24