সিরাজগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চরের খাসজমি দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সন্তোষায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী (৬০) ওই গ্রামের নেফাত শেখের ছেলে।
শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, খাসজমি দখলকে কেন্দ্র করে ইদ্রিস আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আলাউদ্দিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কয়েক দফা বিচার-শালিস হয়েছে এবং মামলাও হয়েছে।
“সকালে দুই পরিবারের নারীদের মধ্যে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস আলী এগিয়ে গেলে প্রতিপক্ষের ফালার আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আহতদের পাবনার বেড়া ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/
bdnews24