২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

বিএনপিনেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের বিভিন্ন পয়েন্টে তার অনুসারীরা অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিনেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের বিভিন্ন পয়েন্টে তার অনুসারীরা অবরোধ করেছে। রোববার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়কের ছলিমপুর, বড় দারোগার হাট, বাড়বক-, সীতাকু- সদর, ভাটিয়ারি, ফকির হাট বাংলাবাজার পয়েন্টে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা বেশকিছু যানবাহনও ভাঙচুর করেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সীতাকু- থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফেরা ডটকমকে বলেন, বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তিনি বলেন, বিএনপিকর্মীরা মহাসড়কের বিভিন্ন যানবাহনে চোরাগোপ্তা হামলা করে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় বিক্ষুব্ধরা বেশকয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে বলে ওসি সামিউল হাসান জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিএনপিকর্মীরা সড়ক অবরোধ করে এবং যানবাহনে ভাংচুর চালায়। গত ১৩ মে কাজীর দেউরী ও নাসিমন ভবন এলাকায় বিএনপি ও জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় করা দ্রুত বিচার আইনে করা মামলায় আসলাম চৌধুরীকে আসামি করা হয়। এ মামলায় আসলাম চৌধুরী রোববার পর্যন্ত জামিনে ছিলেন। তিনি আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর বাড়ি সীতাকু-ে। গত সংসদ নির্বাচনে তিনি বিএনপি’র প্রার্থী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১২০ ঘ.