গাইবান্ধা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা কাটাকাটির জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাচাকে খুনের অভিযোগে দুই সহোদর গ্রেপ্তার হয়েছেন।
শনিবার রাতে হরিরামপুর গ্রামে আলী আকবর (৬০) ছুরিকাহত হন। রোববার ভোরে তার মৃত্যু হয়।
হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার দুই সহোদর হলেন সাইফুল ইসলাম (১৯) ও সাফিকুল ইসলাম (২৬)।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাত ১০টার দিকে আলী আকবর ও তার ভাই আলতাফ হোসেন জমি রেজিস্ট্রি সংক্রান্ত খোঁজ-খবর নিতে স্থানীয় এক দলিল লেখকের বাড়ি যাচ্ছিলেন।
এ সময় আলতাফের দুই ছেলে তাকে জমি বিক্রি করতে বাধা দেন। এনিয়ে আলী আকবরের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল চাচা আকবরের বাম পাঁজরে ছুরিকাঘাত করেন।
আলী আকবরকে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭২৬ ঘ.
bdnews24