ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল শনিবার সন্ধ্যায় দেখা করতে গেলে শেখ হাসিনা এ সহযোগিতা চেয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বিজন লাল দেব।
গণভবণে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে বিজন লাল দেব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নবায়ণযোগ্য জ্বালানি খাতে জার্মানির সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া স্বল্পমূল্যের সৌর বিদ্যুৎ প্রযুক্তিতে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জবাবে বাণিজ্য ও বিনিয়োগের বাইরেও বাংলাদেশের সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গুইডো ভেস্টারভেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২২১৯ ঘ.
bdnews24