২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলের হিসাব রক্ষণ কর্মকর্তার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে একটি ইংরেজি মাধ্যম স্কুলের হিসাব রক্ষণ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

নারায়ণগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি ইংরেজি মাধ্যম স্কুলের হিসাব রক্ষণ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকা থেকে ফ্ল্যাটের দরজা ভেঙে রাশেদুল হক (৫৬) নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। রাশেদুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামে। রাশেদুল হক শহরের উত্তর চাষাঢ়া এলাকার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় মহিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও সন্তানরা ঢাকায় থাকে। ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে গৃহকর্মী ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে রাশেদুলের লাশ উদ্ধার করে। তার গলায় রশি বাঁধা ছিল। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তার বিছানার উপর কিছু ভাঙ্গা চুড়ি ও চুল বাধার ক্লিপ পাওয়া গেছে। তবে তদন্তকারীকে বিভ্রান্ত করতে দৃবর্ৃৃত্তরা এসব রেখে যেতে পারে বলে ওসি মনে করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ রাজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এইচএ/১৮৩০ ঘ.