২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহে ট্রাক ও ইঞ্জিন চালিত যান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঝিনাইদহ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঝিনাইদহে ট্রাক ও ইঞ্জিন চালিত যান আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শনিবার ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন দাস (৩০) আলমসাধুর চালক। তিনি শৈলকুপা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নগেন দাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার এস আই মো. কামরুজ্জামান জানান, পিঁয়াজ বোঝাই আলমসাধু যশোর যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮২৬ ঘ.