ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর কল্যাণপুর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৩ টার দিকে কল্যাণপুর বাসষ্ট্যান্ড থেকে বাপ্পি ও রিপন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিরপুর থানার উপপরিদর্শক মো. আবু বকর।
তিনি বলেন, কল্যাণপুর বাসষ্ট্যান্ড থেকে রিক্সায় করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রিপনকে কল্যাণপুর পোড়াবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে দুই যুবক এসব অস্ত্র বিভিন্ন কাজে ভাড়া দিতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এইচএ/২২৩২ ঘ.
bdnews24