ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য দ্ইুটি স্থায়ী স্টর্ম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন নির্মাণ করছে ওয়াসা।
এজন্য চীনের নির্মাতা প্রতিষ্ঠান সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে বৃহস্পতিবার একটি চুক্তিতে সই করেছে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃকক্ষ (ওয়াসা)।
ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানটির সহ-সভাপতি হু উই চুক্তিতে সই করেন।
তাকসিম এ খান জানান, মহানগরীতে ‘জলজট’ দূর করতে রামপুরা ও কমলাপুরে দুটি স্থায়ী স্টর্ম ওয়াটার ড্রেনেজ পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে।
চুক্তি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। রামপুরায় প্রতি সেকেন্ডে ২৫ হাজার লিটার এবং কমলাপুরে প্রতি সেকেন্ডে ১৫ হাজার লিটার পানি নিষ্কাশন করা হবে।
রামপুরার স্টেশনের মাধ্যমে রাজধানীর গুলশান, ধানমন্ডি, নিউমার্কেট, মগবাজারসহ মোট ৩১ কিলোমিটার এবং কমলাপুর স্টেশনের মাধ্যমে গুলিস্তান, মতিঝিল, রমনা, মালিবাগসহ মোট ১৭ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন হবে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ২০৩ কোটি টাকার ঢাকা ওয়াটার সাপ্ল¬াই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় এই পাম্পিং স্টেশন দুটি নির্মাণ করা হবে বলে জানান তিনি।
বৃষ্টির পানি নিষ্কাশনে বর্তমানে রামপুরায় অস্থায়ী একটি পাম্পিং স্টেশনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ১৪ হাজার লিটার এবং কমলাপুর থেকে প্রতি সেকেন্ডে প্রায় সাত হাজার লিটার পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে।
এছাড়া ওয়াসার আরো দুটি ড্রেনেজ পাম্পিং স্টেশন রয়েছে। এর একটি কল্যাণপুরে যার নিষ্কাশন ক্ষমতা প্রতি সেকেন্ডে ২০ হাজার লিটার এবং অন্যটি ধোলাইখালে যার নিষ্কাশন ক্ষমতা প্রতি সেকেন্ডে ২২ হাজার লিটার।
রাজধানীতে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্ল¬াহ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ, ঢাকায় চীনা দূতাবাসের রাজনীতি বিষয়ক কাউন্সিলর ইয়াং ঝাউহুল, বিশ্ব ব্যাংকের অপারেশনস অ্যাডভাইজার ক্রিন্টিন কিমস উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/১৫৩২ ঘ.
bdnews24