রংপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা উপজেলায় আট বছরের এ শিশুকে গলা টিপে হত্যা করার অভিযোগে তার সৎমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত পলাশ পীরগাছার পারুল ইউনিয়নের শহীদ সুন্দর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় শহীদ সুন্দর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
পীরগাছা থানার ওসি রওশর মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় পলাশকে গলা টিপে হত্যা করে তার সৎমা ফিরনী বেগম।
“প্রথমে তার লাশ ঘরের মধ্যে গর্ত করে পুঁতে রাখার চেষ্টা করা হয়। কিন্তু তা করতে না পেরে বাড়ির কাছে একটি পুকুরে লাশ ফেলে দেন ফিরনী বেগম। পুলিশ সকালে লাশ উদ্ধার করে।”
ওসি জানান, পলাশের বাবা মোশারফ হোসেন ঘটনার সময় রংপুরের বাইরে অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪১৩ ঘ.
bdnews24