২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অস্ত্রসহ দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

ঝালকাঠী সদরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 11:09 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঝালকাঠী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী সদরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শহরের বিশ্বরোডের সরকারি শিশু পরিবার এলাকা থেকে তাদের আটক করার সময় স্থানীয়ভাবে তৈরি একটি পাইপগানও উদ্ধার করা হয়। এরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলার সারগকান্দা গ্রামের মজিবুব রহমান হাওলাদারের ছেলে সুমন (৩০) এবং মজিবুব রহমানের ছেলে মহিদুল ইসলাম (২৩)। সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে রাতে পুলিশ পুরো এলাকায় অভিযান চালায়। দু’জনকে আটক করা গেলেও অন্য ডাকাতরা পালিয়ে যায় বলে তিনি জানান। পরে আটকদের স্বীকোরোক্তি অনুযায়ী একই এলাকার একটি পুকুর থেকে পাইপগানটি উদ্ধার করা হয়, বলেন তিনি। আটকদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭০০ ঘ.