২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নোয়াখালী-ফেনী মহাসড়কে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-ফেনী মহাসড়কে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহাসড়কের সেবারহাট তিন পুকুরিয়া নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম উদ্দিন শেখ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১৮ ঘ.