চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার চাকতাই খাল এলাকা থেকে জাহাজ বাঁধার ৭১০ মিটার রশিসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পটিয়ার আব্দুল হকের ছেলে মো. ওয়াসিম (২৬) ও চন্দনাইশের আলিমুজ্জানের ছেলে মো. নুরুল হাকিমকে (২৮) আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের তথ্য অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করা ৭১০ মিটার জাহাজ বাঁধার রশির আনুমানিক মূল্য সাত লাখ ৪০ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১৫২ ঘ.
bdnews24