২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ার জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা চেষ্টার অভিযোগে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার পরিকল্পনা চেষ্টার অভিযোগে রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকা থেকে ফিরোজ আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক সুকান্ত চন্দ্র সরকার জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরোজ আলমের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং সরকারবিরোধী প্রচারণায় যুক্ত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা সুকান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২০৪৫ ঘ.