২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের সন্ধান দাবিতে স্বাক্ষর সংগ্রহ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী’র সন্ধান দাবিতে সাক্ষর সংগ্রহ শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

সিলেট, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী’র সন্ধান দাবিতে সাক্ষর সংগ্রহ শুরু করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার নগরীর কোর্টপয়েন্টে দুপুর ১২টায় স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপি সভাপতি এম এ হক। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ৫ জুলাই পর্যন্ত সিলেটের বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, মহানগরের ওয়ার্ড পর্যায় এ কর্মসূচি চলবে বলে জানান দলের জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার আট হাজারেরও বেশি লোক স্বাক্ষর করেছেন। মহানগর বিএনপি সভাপতি এম এ হক স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধনকালে বলেন, “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার দুই মাস পরও সরকার তার সন্ধান দিচ্ছে না।” অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.