ঝালকাঠী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে চোরাই পথে আসা সুন্দরীকাঠ বোঝাই একটি ট্রলার আটক করেছে ঝালকাঠী বন বিভাগ।
বুধবার ভোররাতে শহরের পশ্চিম ঝালকাঠী এলাকার বাসণ্ডা নদী থেকে চোরাই কাঠ বোঝাই ট্রলারটি আটক করা হয়।
ঝালকাঠী সদর উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়েছে। অভিযানের সময় ট্রলারে থাকা ৩/৪ জন লোক নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত এ সুন্দরী কাঠের আনুমানিক মূল্য এক থেকে দেড় লাখ টাকা হতে পারে বলে জানান এই বন কর্মকর্তা।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১২৪০ ঘ.
bdnews24