ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কের নবনিযুক্ত মহাসচিব আহমেদ সালীম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের সময় শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ককে এ আঞ্চলের উন্নয়নের অনুঘটক হিসাবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ওপর সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে মক্তিশালী করার করাও উল্লেখ করেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ ওয়াহেদ উজ-জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮৪৩ ঘ.
bdnews24