গাইবান্ধা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে তারাগনায় মঙ্গলবার এ দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিনের (৮৫) বাড়ি ফুলছড়ি উপজেলার টেংগামারী গ্রামে।
আহত একই গ্রামের ফারুক হোসেন (২০) ও জাহাঙ্গীর হোসেনকে (২৭) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলে এই তিনজন টেংগামারী থেকে উপজেলার রাজাবিরাট যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জসিমের মৃত্যু হয়।
বাসটি আটক করেছে পুলিশ। চালক ও সহকারী পালিয়ে গেছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24