২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে ৪ পুলিশকে প্রত্যাহার

চালকের কাছ থেকে ঘুষ নেওয়া অভিযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এক সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

টাঙ্গাইল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকের কাছ থেকে ঘুষ নেওয়া অভিযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এক সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই এএসআই ও তিন কনস্টেবলকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবার সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে তল্লাশির সময় এএসআই আকরাম হোসেনের নেতৃত্বে কনস্টেবল হযরত আলী, জাহাঙ্গীর আলম ও আবু জায়েদ এক চালকের কাছ থেকে ঘুষ নেয়। এ সময় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা রাজশাহী থেকে ফেরার সময় ঘুষ নেওয়ার দৃশ্য ধারণ করে। এই সচিত্র সংবাদ টিভি চ্যানেলটিতে প্রচারিত হলে ওই চারজনকে প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. ইউনুস আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চার পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৩৭ ঘ.