২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ভারতীয় রুপিসহ দুইজন গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী থেকে ভারতীয় রুপিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

শেরপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী থেকে ভারতীয় রুপিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার গজনীর একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার সুরজ্জামানের ছেলে মিলন মিয়া (২২) ও বড়গজনীর নগেন্দ্র সাংমার ছেলে সিস্টুর মারাক (৩৮)। ঝিনাইগাতী থানার উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের একটি দল বড় গজনী এলাকার সিস্টুর মারাকের বাড়িতে ভারতীয় রুপি লেনদেন করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ হাজার রুপিসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এএসআই মো. আবু হানিফ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭২৬ ঘ.