২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনেও খোলেনি সিনহা গার্মেন্টস

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত সিনহা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা না হওয়ায় তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে কারখানাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নারায়ণগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত সিনহা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা না হওয়ায় তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে কারখানাটি। মঙ্গলবার কারখানা খোলার কথা থাকলেও শ্রমিকদের সঙ্গে সমঝোতা না হওয়ায় আরো একদিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এদিকে সকালে কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিক কারখানা বন্ধের নোটিশ ঝোলানো দেখে ফিরে যায়। বেতন ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধবার দাবিতে গত ১৬ জুন সিনহা গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়। এ ঘটনায় একটি মামলা করে পুলিশ। শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সিনহা গার্মেন্টস মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে অনড় থাকলে আলোচনা ব্যর্থ হয়। মঙ্গলবার শ্রমিকদের সঙ্গে আবার আলোচনা বসে সমঝোতার চেষ্টা করা হবে বলে জানান তিনি। সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের দায়ের করা মামলায় এ পর্যন্ত আট শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৫৫ ঘ.