২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

হবিগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমাবার সন্ধ্যায় লস্করপুর রেলক্রসিংয়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবাত এক্সপ্রেস’র ধাক্কায় একটি অটোরিকশা টিদুমড়ে-মুচড়ে যায়। নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অটোরিকশার চালক মোস্তফা মিয়াসহ (৩৫) অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টায় লস্করপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় এক অটোরিকশা যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১২ ঘ.