২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৫ শিবিরকর্মী আটক

জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

জয়পুরহাট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার মীর কাসেম আলীর মুক্তির দাবিতে মিছিল থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান। একাত্তরে পাকিস্তান বাহিনীর সহযোগী সংগঠন আল বদর বাহিনীর চট্টগ্রামের অপারেশন কমান্ডার মীর কাসেমকে রোববার গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে বিকেলে জয়পুরহাট শহরের বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র শিবির একটি মিছিল বের বলে জানান ওসি মোস্তফা কামাল। তিনি বলেন, মিছিলে বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১৯ ঘ.