২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৯ ইউনিয়নে নিুাঞ্চলে পানি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের তিন উপজেলার নয়টি ইউনিয়নের নিুাঞ্চলে পানি উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

কুড়িগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের তিন উপজেলার নয়টি ইউনিয়নের নিুাঞ্চলে পানি উঠেছে। তবে এটা বন্যা পরিস্থিতি নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সদর, উলিপুর ও ফুলবাড়ী উপজেলার নয় ইউনিয়নের শতাধিক গ্রামের অন্তত ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে রাস্তাঘাট, কাঁচা ঘরবাড়ি, ফসল ও শিক্ষা প্রতিষ্ঠানের। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘন্টায় ধরলা নদীতে ৬৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ২০ সেন্টিমিটার ও তিস্তায় ৪৩ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার বিকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে। সদর উপজেলার হলোখানা, পাঁচগাছি, ভোগডাঙা, ঘোগাদহ, বুড়াবুড়ি ও মোগলবাসা, শিমুলবাড়ি ইউনিয়ন ও উলিপুর উপজেলার বেগমগঞ্জ এবং ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরাঞ্চলের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মইনুল হক আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারী বর্ষণের ফলে কিছু জায়গায় পানি ঢুকেছে। তবে এটা বন্যা পরিস্থিতি নয়। এখনো কোনো ধরনের ত্রাণ বা সরকারি তৎপরতা শুরু হয়নি বলে জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, গত দু’দিনে তার ইউনিয়নের ১২টি পরিবারের কাঁচা ঘরবাড়ি নদী ভাঙ্গনের শিকার হয়েছে। হুমকির মুখে রয়েছে আরো অর্ধশত পরিবার। এসব পরিবারের মানুষেরা বাঁধে আশ্রয় নিয়েছে। হলোখানা ইউনিয়নের সারোডোব এলাকায় ভাঙনের শিকার হয়ে গত দু’দিনে ১০টি পরিবার গৃহহীন হয়েছে। ¯্রােতের তোড়ে ঘর ভেসে যাওয়ার ভয়ে অনেকেই বাড়ি ছাড়ছেন। ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তার ইউনিয়নের ৪টি চরের ৮০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চর রসুলপুরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সোমবার সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের জগমোহনের চরে গিয়ে দেখা গেছে, নদীর মুল ¯্রােত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানায় সেখানে ব্যাপক ভাঙনে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সারোডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোডোব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, বড়াইবাড়ি দাখিল মাদ্রাসা, কাইম বড়াইবাড়ি রেজিস্টার্ড স্কুল, নন্দদুলালের ভিটা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে পড়েছে। নন্দদুলালের ভিটার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক স্কুলের শিক্ষক তাইজুল ইসলাম জানান, স্কুলের মাঠ ও কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষাদানের কোনো পরিবেশ নেই। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে ক্লাশ নেওয়ার পরিবেশ না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৯ ঘ.