২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে নগরীর হালিশহর এলাকার দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে নগরীর হালিশহর এলাকার দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীন এ জরিমানা করেন। বিএসটিআই এর উপ পরিচালক এস এম ইসহাক আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- হালিশহরের রামপুরের নিউ মডেল ফুড কারখানাকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র নিবন্ধন ছাড়া কেক, চানাচুর, দই ইত্যাদি উৎপাদন ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, একই এলাকার মিষ্টি মুখ অ্যান্ড কোং নামের প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানের খাবার অযোগ্য ৫০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬৩৫ ঘ.