সিরাজগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি এলজি ও গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক শাহীন আহম্মেদ (৩৫) পৌরসভার মাহমুদপুর মহল্লার দানেজ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ নিজ বাড়ি থেকে শাহীনকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৪০ ঘ.
bdnews24