২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর সদরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সঙ্গী এক আরোহী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গাজীপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সঙ্গী এক আরোহী আহত হয়েছেন। রোববার সকালে পুবাইলের বসুগাঁও এলাকায় টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সৌরভ (২৫) স্থানীয় খিলগাঁও কামারিয়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। আহত শাহীনকে (৩১) তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সৌরভ আহত শাহীনের ভগ্নিপতি বলে পুলিশ জানিয়েছে। পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌরভ ও শাহীন একটি মোটরসাইকেলে উপজেলার মীরেরবাজার যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। টঙ্গী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সৌরভের মৃত্যু হয়েছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯১২ ঘ.