২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

চট্টগ্রামের খুলশীতে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 07:26 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশীতে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে পূর্ব ফিরোজ শাহ ঝিল মসজিদ সংলগ্ন পাহাড় ধসে পড়লে চাপা পড়ে মারা যান নুরুল ইসলাম (৭০)। তার বাড়ি নোয়াখলী সদরে। তিনি ওই এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়া থাকতেন। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নুরুল ইসলাম বাথরুমে গেলে তার ওপর পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমডি/আরএ/১৩২১ ঘ.