২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুর লেলিয়ে হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিকড় নামে একটি সংঘঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:06 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিকড় নামে একটি সংঘঠন। শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন করে। গত ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় প্রথমে কুকুর লেলিয়ে এবং পরে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হন হিমাদ্রী। পরে ২৩ মে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় হিমাদ্রীর মামা পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেছেন। মানববন্ধনে সামাজিক সংগঠন শিকড়ের সভাপতি এম ইসমাইল ও সাধারণ সম্পাদক জাবেদ আলী চৌধুরী জানান, একটি মহল মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এদিকে প্রায় একই সময় প্রেসক্লাবে পুলিশ প্রহরায় সংবাদ সম্মেলন করেন আসামিদের স্বজনরা। তারা ওই ঘটনায় দায়ের করা মামলাটিকে মিথ্যা বলে অভিযোগ করে সেটি প্রত্যাহারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৪৭ ঘ.