২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে খুন

গোপালগঞ্জে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

গোপালগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ। নিহতের নাম বেলায়েত হোসেন শেখ (৭০)। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কোটালীপাড়া উপজেলার বহুলতলী গ্রামে এই হত্যাকা- ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিউল শেখকে (২০) গ্রেপ্তার করেছে। কোটালীপাড়া থানার ওসি মো. তোত মিয়া জানান, জমি নিয়ে বহুলতলী গ্রামের বেলায়েত হোসেনের সঙ্গে প্রতিবেশী এবং একই বংশের পান্না শেখের বিরোধ চলছিল। এর জের ধরেই পান্না শেখ ও তার লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় বেলায়েতকে কুপিয়ে মারাত্মক জখম করে। সংকটজনক অবস্থায় কোটালীপাড়া হাসপাতালে ভর্তির পর রাত ১১টায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪১ ঘ.