২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণ, সেতুতে ধাক্কায় নিহত ৩

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে পাবনায় সেতুর ধাক্কায় ছিটকে পড়ে তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

পাবনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে পাবনায় সেতুর ধাক্কায় ছিটকে পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গি সেতুতে এই ঘটনা ঘটে বলে জিআরপির ঈশ্বরদী থানার ওসি শ্যামল চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, এতে তিনজন নিহত এবং তিনজন আহত হন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শ্যামল চন্দ্র বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটির ছাদে থাকা কয়েকজন রাত ৯টার দিকে কৈডাঙ্গী সেতুর ওপরের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে নদীর চরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহতবস্থায় তিনজনকে ভাঙ্গুড়া স্বাস্থ্যকমপ্লে¬ক্সে নিয়ে আসা হয়। লাশ তিনটি ভাঙ্গুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জিআরপি ওসি। ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গুরা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। লাশের সুরতহাল হচ্ছে, পরে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতদের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৪১ ঘ.