২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন শ্রীলঙ্কার পানি সরবরাহমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন শ্রীলঙ্কার পানি সরবরাহমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে। শ্রীলঙ্কার মন্ত্রী বাংলাদেশের সিমেন্ট, সিরামিক, পাট ও পাটজাত এবং কৃষি পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, তারা বাংলাদেশ থেকে লবণসহিষ্ণু ধান উৎপাদনের প্রযুক্তি নিতে চান। শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করে দিনেশ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য কাজ করছেন। বর্তমান সরকার দারিদ্র কমাতে এবং উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও বেড়েছে। শ্রীলঙ্কার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের দেশগুলোর পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১০ ঘ.