২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পাওয়া গেল ‘পুরানো আমলের’ চার তলোয়ার

নরসিংদী সদর উপজেলায় পুকুর খনন করার সময় ‘পুরানো আমলের’ চারটি তলোয়ার পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

নরসিংদী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় পুকুর খনন করার সময় ‘পুরানো আমলের’ চারটি তলোয়ার পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে পুকুর খননের সময় এসব তলোয়ার পায় শ্রমিকরা। পরে তা পুলিশ উদ্ধার করে। নরসিংদীর জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকৃত তলোয়ারগুলো বেশ পুরানো আমলের বলে মনে হচ্ছে। তাই এগুলো জাতীয় যাদুঘরে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন খাঁন জানান, স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেনের পুকুর খননকালে শ্রমিকরা এ তলোয়ারগুলো পায়। উদ্ধারকৃত তলোয়ার চারটি ৩৪, ৩৩, ৩২ এবং ১৭ ইঞ্চি দৈর্ঘের। পুরানো আমলের এসব তলোয়ার দেখতে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভীড় করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস