২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনে

এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিকের নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিলেট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই ট্রাক শ্রমিকের নিঃশর্ত মুক্তিসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার শুরু হওয়া এ ধর্মঘট শুক্রবার সকাল ৬টায় শেষ হবে। ধর্মঘটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডিপুল এলাকার বিভিন্ন সড়কে আটকা পড়েছে কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী কয়েকশ ট্রাক। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি মানা না হলে আগামী ১৭ জুন শ্রমিক সমাবেশ করে ২০ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হবে। তিনি অভিযোগ করেন সমস্যা সমাধানে ঘর্মঘটী শ্রমিকদের সঙ্গে প্রশাসন যোগাযোগ করেনি। ট্রাক শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- গত ২৫ মার্চ নগরীর ক্বীণব্রিজ এলাকায় ছাত্রলীগ কর্মী আলফু আহমদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল বাতির কবির ও আব্দুল হক রিপন এর নিঃশর্ত মুক্তি, সিলেটে ট্রাক টার্মিনাল নির্মাণ এবং বিভিন্ন সড়কে হাইওয়ে পুলিশেরসহ চাঁদা আদায় বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/আরএ/১২১৭ ঘ.