২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে তরুণীর লাশ উদ্ধার

মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:33 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

মাদারীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দূর্গাবর্দী গ্রামের একটি পাটক্ষেত থেকে তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয় বলে জানান রাজৈর থানার ওসি নওশের আলী। রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে রাজৈর থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৩০ ঘ.