২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৬টি ট্রাক খালে, ১টি লাশ উদ্ধার

সিলেটের কোম্পানিগঞ্জে শুক্রবার রাতে একটি সেতু ভেঙ্গে কয়েকটি যানবাহন খালে পড়েছে। এ দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানিগঞ্জে শুক্রবার রাতে একটি সেতু ভেঙ্গে কয়েকটি যানবাহন খালে পড়েছে। এ দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল হকের (৪০) বাড়ি কোম্পানিগঞ্জ উপজেলার ঘোড়ামারা এলাকায়। কোম্পানিগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে সিলেট-কোম্পানিগঞ্জ সড়কের বর্নী এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ছয়টি পাথর বোঝাই ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি অটোরিকশা খালে পড়ে যায়। এ দুঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। প্র্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত পৌনে বারোটা পর্যন্ত ২টি ট্রাক ছাড়া বাকী সব যানবাহন উদ্ধার করা হয়েছে। ওসি আরো বলেন, রাতের বেলায় সাধারণত পাথরবোঝাই ট্রাকগুলো এক সঙ্গে চলাচল করে। তাই ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় যানবাহনগুলো এক সঙ্গেই ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১১০৫ ঘ.