২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিমান বন্দরে পাকিস্তানি নাগরিক আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত মো. জাহিদ (৩৭) পকিস্তানের করাচি শহরের বাসিন্দা। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি খান মোহাম্মদ বশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০৪) করে জাহিদ দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। এসময় কাস্টমস কর্মকর্তারা তল্লাশি করে তার ব্যাগ থেকে ৩৩৭ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩৭ ঘ.